Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

ভোজ্যতেলের দোকানে ভোক্তার অভিযান, ৫ প্রতিষ্টানকে জরিমানা

রিপোটার : / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ উপজেলার শমসেরনর বাজারে ভোজ্যতেল সয়াবিনের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শমসেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এসময় শমসেরনগর বাজার, ভেতরবাজার, হামিদ এন্ড কালাম সিটি সেন্টার, ষ্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ভোজ্য তেলের ডিলার, পাইকারী ব্যবসায়ী ও খুচরা দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রর্দশন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত মেসার্স আব্দুল করিম ষ্টোরকে ১ হাজার টাকা, আহম্মদ ষ্টোরকে ১ হাজার টাকা, হামিদ এন্ড কালাম সিটি সেন্টারে অবস্থিত নোহা কসমেট্রিক্সকে ৫ শত টাকা, ষ্টেশন রোডে অবস্থিত একে শপিংমলকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রয় করার দায়ে পুলিশ কর্মকর্তা মো: হাসিম উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে শমসেরনগর বাজারের ভেতর বাজারে অবস্থিত আসফি ট্রের্ডাসকে ৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

ভোক্তা আইনে জরিমানার ২৫ভাগ অভিযোগকারীকে প্রদান করা হয়। অভিযানে ৫টি প্রতিষ্টানকে মোট ১০হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!