Logo

নিভৃত ক্রন্দন – বর্ষা মালাকার

বর্ষা মালাকার / ১৫০ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

নর নই,নারী নই,মানুষ ও কী নই
পিতা নেই মাতা নেই কে তবে হই?
ঘর ভিন্ন -বাড়ি ছিন্ন,ক্ষুন্ন অধিকার
মোদের জন্য রুদ্ধ হলো,ভালোবাসার দ্বার
কী মোর পরিচয়? খুঁজিতেছি বহুকাল
আমি বুঝি সভ্যতার ছেড়ে ফেলা জঞ্জাল।
আমিও তো মনুষ্য আছে মন প্রাণ
তবে কেন এত ঘৃণা জোটে অপমান।
হিজরা, বন্ধ্যা নামে পাই উপহাস
তবুও বিরাগী মনের মিথ্যা প্রয়াস।
বেঁচে থাকতে মানুষ হবার অধিকার নাই
মরলে পরে পাই যেন গো মাটির সমান ঠাঁই।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!