Logo

বস্তুনিষ্ঠতার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

রাজু দত্ত / ২২ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল নতুন সংবাদপত্র ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’। শনিবার (২৫ এপ্রিল) বেলা ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক পারভেজ আহমেদ-এর সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন: কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম ভূঁইয়া,  মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি,  বকসি ইকবাল আহমদ, জেলা বিএনপি সদস্য,  দুরুদ আহমদ,  উপজেলা বিএনপি আহবায়ক, অলি আহমদ খান

এছাড়াও বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাবেক সভাপতি বিশ্বজিৎ রায় ও এম এ ওয়াহিদ রুলু। পত্রিকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা ও বার্তা সম্পাদক সালাউদ্দিন শুভ।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বর্তমান সময়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সামাজিক উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই পত্রিকা বলিষ্ঠ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন একটি বস্তুনিষ্ঠ ও সাহসী গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরতে একটি শক্তিশালী সংবাদপত্রের বিকল্প নেই। ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ এলাকার মানুষের প্রকৃত মুখপাত্র হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নতুন এই সংবাদপত্রের উত্তরোত্তর সফলতা কামনা করেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!