Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

শমসেরনগরে ময়লা স্তুপে নালার মুখ বন্ধ :: জলাবদ্ধতায় জন দূর্ভোগ চরমে

রিপোটার : / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার বড় ও গুরুত্বপূর্ণ হাট শমশেরনগর কাঁচা বাজারের ময়লা আবর্জনা ফেলে চা বাগানের ঝিলের পানি প্রবাহের নালার মুখ বন্ধ হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে ময়লা আবর্জনা ফেলা হয়। ময়লা আবর্জনায় নালার মুখ বন্ধ হওয়ায় মাছ বাজারসহ বাসা বাড়ির ময়লার কালো পানি রাস্তার উপরে চলে আসছে। ফলে এসব ময়লা পানি মাড়িয়ে চলাচল করছেন শিক্ষার্থী, মসজিদের মুসল্লী ও সাধারণ মানুষজন। নালার ময়লা আবর্জনা পরিষ্কারের দায়িত্ব ইজারাদারের হলেও নতুন ও পুরাতন ইজারাদারের ঠেলাঠেলিতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার সবচেয়ে বড় বাজার শমশেরনগর। এখানে প্রতিদিন ভোর থেকে রাত ১২ টা পর্যন্ত বেচাকেনা চলে। কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার কমপক্ষে ২৫টি ইউনিয়নের মানুষজন এ বাজারে নিত্য প্রয়োজনীয় বাজার করেন। ফলে এখানকার কাঁচাবাজার ব্যস্ত থাকে। শমশেরনগর কাঁচা বাজারের সমূহ ময়লা এখানে ফেলা হয়। শমশেরনগর-কমলগঞ্জ সড়কের আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল ও হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যবর্তী চা বাগানের ঝিলে। প্রতিদিন ময়লা আবর্জনা ফেলে এ ঝিলের পানি প্রবাহের দেয়ালের বাহিরের ও ভিতরের নালার মুখ বন্ধ হয়ে গেছে। গত টানা কয়েক মাস খরা ও অনাবৃষ্টি থাকায় ঝিল শুকিয়ে যায়। তবে দেয়ালের বাহিরের অংশ দিয়ে মাছ বাজারসহ আবাসিক এলাকার বাসা বাড়ির ময়লা পানি প্রবাহিত হয়। নালার মুখ বন্ধ থাকায় বাজারের নালার কালো ময়লা পানি এখন রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে থাকে। এ অবস্থায় এ পথে চলাচলকারী স্কুল কলেজের শিক্ষার্থী, মসজিদের মুসল্লী ও সাধারণ মানুষজন ময়লা পানি মাড়িয়ে চলাচল করছেন। অনেক সময় এ পথে চলাচলকারী দ্রুতগামী যানবাহনের চাকায় ময়লা পানি মানুষজনের গায়ে ছিটকে পড়ে।

হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিক বলেন, ‘তার স্কুল এখন এসএসসি পরীক্ষা চলছে। নালার মুখ বন্ধ থাকায় শিক্ষার্থীরা রাস্তার ময়লা পানি মাড়িয়ে কেন্দ্রে আসছে।’

আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক আইনুন নিশাত বলেন, ‘গত বছরও ভরা বর্ষায় এ নালার মুখ বন্ধ থাকায় স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে হয়ে ঝিলের পানি তাদের স্কুলে ও আশাপাশের বাসা বড়িয়ে উঠেছিল। পরে এলাকাবাসী মিলে নালার মুখ পরিষ্কার করলে আবারও নালায় স্বাভাবিক পানি প্রবাহ হলে পানি নেমে যায়।’

শমশেরনগর চা বাগান ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াকুব আলী বলেন, ‘বাজারের ময়লা আবর্জনা ও ঝিলের পানি প্রবাহের কারণে নালার মুখ বন্ধ হয়। চা বাগানের বিভিন্ন টিলার বৃষ্টির পানি নেমে এ নালা দিয়ে প্রবাহিত হয়। এখন নালার মুখ না খুলে দিলে ঝিলের জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চা প্লান্টেশন এলাকায় পানি প্রবেশ করবে।

তিনি আরও বলেন, গত এক সপ্তাহে দুই বার চা বাগান থেকে এ নালার মুখ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে দেয়ালের বাইরের অংশের নালার মুখ জুড়ে রাস্তার জমি দখল করে কিছু অবৈধ দোকান স্থাপন করায় তারা আরও আবর্জনা পরিষ্কার করতে পারেননি।

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জাহিদ আলী বলেন, ‘বাজারের নালার পরিষ্কার রাখার দায়িত্ব বাজার ইজারাদারের। তারা কেন নালা পরিষ্কার করছেন না তা বুঝতে পারছেন না। এ অবস্থায় জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় তিনিও নিজ উদ্যোগে ইজারাদারকে তাগাদা দিয়েছেন এ নালার মুখ পরিষ্কার করে দিতে।’

শমশেরনগর বাজার ইজারাদার আসাইদ মিয়া বলেন, ‘তিনি ৭২ লক্ষ ৭৫ হাজার টাকায় বাজার ইজারা নিয়েছেন। মাত্র ৪/৫ দিন হলো তিনি বাজারের দায়িত্ব নিয়েছেন। আগের ইজারাদার নালা নিয়মিত পরিষ্কার করে রাখেনি বলে এ ময়লা আবর্জনার স্তুপ হয়েছে। আগের ইজারাদাররা এ ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। এ দায়িত্ব তার নয়। এ ঠেলাঠেলিতে দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষজন।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এ সমস্যার সত্যতা নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার বিকেলে সরেজমিন এসে এ সমস্যা দেখেছেন। তিনি শমশেরনগর ইউনিয়নের চারজন সদস্যকে দায়িত্ব দিয়েছিলেন ইজারাদারকে নিয়ে বসে এ সমস্যার সমাধান করে দিতে। বৃহস্পতিবার বেলা ৩ টায় দেখা যায় মাঝ পথে নালার ময়লা কালো পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইজারাদার এখন ও নালা পরিষ্কার করে নি? এ প্রসঙ্গে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এখনই ইউপি সদস্যদের ও ইজারাদারকে ডেকে ব্যবস্থা গ্রহন করবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!