Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে অগ্নিকান্ডে হোটেল মালিকসহ ২জন অগ্নিদগ্ধ

রিপোটার : / ৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলা চৌমুহনা এলাকায় অবস্তিত শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো: দুরুদ মিয়ার বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বসতঘরের দুটি কক্ষ মুহুর্তে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা দুরুদ মিয়া। আগুন নেভাতে গিয়ে তার হোটেল ম্যানেজার আবুল কালামও আগুনে দগ্ধ হন। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি।

জানা যায়, শনিবার ১২ এপ্রিল ভোরে আগুনের তাপে ঘুম ভাঙ্গে হোটেল মালিক দুরুদ মিয়ার। এ সময় তিনি ঘর থেকে বের হওয়ার সময় জলন্ত ছাদ দুরুদ মিয়ার উপর পড়ে গেলে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়। তার হাল্লা চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম আগুন নেভাতে এগিয়ে গেলে তিনিও আগুনে দগ্ধ হন। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিিেভল ডিফেন্স এর কর্মীরা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে টাকা-পয়সা, মূল্যবান দলিলপত্র, আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে ঘটনাস্তলে থেকে আহত দুজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখান থেকে হোটেল মালিক দুরুদ মিয়ার অবস্তা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। দুরুদ মিয়ার জামাতা জামায়াত নেতা জাবের আহমদ মিন্টু জানান, অগ্নিকান্ডের সময় বিদ্যুৎ ছিল না। অগ্নিকান্ডে মুহুর্তেই সবকিছু শেষ হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। এদিকে ঘটনার খবর পেয়ে শনিবার বেলা সোয়া ২টায় কমলগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হোটেল মালিক দুরুদ মিয়ার বসতঘর পরিদর্শন করেন। তিনি জানান ক্ষয়ক্ষতির বিষয়টি দেখেছি, জেলায় প্রস্তাব পাঠাবো এবং যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!