Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

রহিমপুর পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

রিপোটার : / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ মার্চ, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার ১৯ মার্চ সকাল ১১টায় ছয়চিরি চৌধুরী বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার সভাপতি প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পংকজ কুমার ভট্টাচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সভাপতি শ্যামল চন্দ্র দাশ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য অশোক বিজয় দেব কাজল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা কৃপেশ চন্দ্র দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কালীপদ দেব, সাবেক ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক শিপ্রাংশু পাল, মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র রায়, ডা: শ্যাম সুন্দর গোস্বামী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিকাশ পাল, বিজিত চন্দ্র দেবনাথ, সুবল চন্দ্র দেব, গঙ্গেশ দেবনাথ, রাইমোহন দেবনাথ, সিতাংশু কর্মকার, বাপ্পন দেবনাথ প্রমুখ।

সম্মেলনের ২য় অধিবেশনে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য অশোক বিজয় দেব কাজল। ২য় অধিবেশনে অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্ব্বসম্মতিক্রমে শিপ্রাংশু পালকে সভাপতি ও সুবল চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!