Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

কমলগঞ্জে মণিপুরি ভাষা শহীদ সুদেষ্ণা দিবস পালিত

রিপোটার : / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

১৬ মার্চ মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষা শহীদ সুদেষ্ণা দিবস। সুদেষ্ণা সিংহ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নারী ভাষা শহীদ। দিবসটি পালন উপলক্ষে সিলেট, মৌলভীবাজার, রাজধানী ঢাকা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মণিপুরিরা বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়েছে।

রোববার ১৬ মার্চ বিকেল ৫ টায় ভাষা শহীদ সুদেষ্ণা স্মরণে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  একাডেমির উপ-পরিচালক  প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতেপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ,  শহিদ গিরিন্দ্র সিংহ স্মৃতি পরিষদের সভাপতি রুপেন্দ্র কুমার সিংহ, মনিপুরী যুব কল্যান সমিতির সভাপতি শিবচন্দ্র সিংহ প্রমুখ।

অনুষ্ঠানের প্রথমেই ভাষা শহীদ সুদেষ্ণার স্মরণে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

প্রচলিত ইতিহাসের লিপিপঞ্জির বাইরে থেকে যায় অনেক ঐতিহাসিক প্রান্তিক ঘটনা। আজকের দিনটি সে রকমই এক অপ্রচল ইতিহাসের উজ্জ্বল দিন। কেবল বাংলা নয়, ভাষার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের মুখোমুখী হতে হয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিকে।

বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি ও প্রাথমিক স্তরে শিক্ষা-কার্যক্রম চালু করার দাবিতে ভারতের আসাম ও ত্রিপুরায় গত শতকের পঞ্চাশের দশক থেকে প্রায় অর্ধশত বছর ধরে সংঘটিত হয়েছে দীর্ঘ আন্দোলন। সে আন্দোলনের চরম পর্যায়ে পুলিশের গুলিতে আত্মাহুতি দেন বিদ্রোহী তরুণী সুদেষ্ণা সিংহ। আজ সেই রক্তরাঙা দিন।

১৯৯৬ সালের ১৬ মার্চে আসামের করিমগঞ্জ জেলার বিল বাড়িতে মণিপুরী ছাত্র তরুণদের ডাকা ৫০১ ঘণ্টার ‘রেল রোকো’ কর্মসূচিতে অংশ নেওয়া সুদেষ্ণা সিংহের আত্মত্যাগকে স্মরণ করে ভারত ও বাংলাদেশে মণিপুরী (বিষ্ণুপ্রিয়া) সম্প্রদায় প্রতি বছর শহীদ সুদেষ্ণা দিবস মণিপুরী ভাষাশহীদ দিবস নামে উদযাপন করে আসছে। আসাম ও ত্রিপুরায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাভাষীর।

এদিকে কমলগঞ্জ মনিপুরি ললিত কলা একাডেমীতে রবিবার রাতে মণিপুরী ভাষা  দিবস উপলক্ষে  শহীদ সুদেষ্ণা সিংহকে উৎসর্গ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় “মি বিষ্ণুপ্রিয়া মণিপুরী গো” শিরোনামে কণ্ঠ শিল্পী লাভলী সিনহার একটি মৌলিক গানের মিউজিক ভিডিও এর শুভ উদ্বোধন হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিপুরী কমিউনিটির প্রবীণ নেতা  প্রতাপ সিংহ । বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন গৌরহরী চাটার্জী, প্রভাস সিংহ ও  উপেন্দ্র সিংহ।

মনিপুরী কৃষ্টি ও সংস্কিৃতি নিয়ে এই গানটি লিখেছেন কবি বিকাশ সিংহ ও সুর দিয়েছেন ধীরকান্ত সিংহ। অনুষ্ঠানে লাভলী সিনহা পুন:রায় পরিবেশন করেন এবং গানের সাথে কুঁড়িওগ্রাফি করে নৃত্য শিল্পী পিংকি সনহা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!