Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

ধর্ষণ মামলার আসামিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক

রিপোটার : / ৫৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।। প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামীকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক করেছে র‌্যব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় ভারতে পালিয়ে যাওয়ার সময় মৌলভীবাজার জেলার কমলঞ্জের চাতলাপুর থেকে ধর্ষণ মামলার আসামি রজত ধরকে আটক করে র‌্যা-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। আটক রজত ধর উবাহাটা গ্রামের মৃত লক্ষী ধরের ছেলে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সুত্র জানায়, আটক রজত ধরের বিরুদ্ধে গত ৫ মার্চ নারী ও শিশু (সংশোধনী/০৩)-এর ৯(১) ধারায় কমলগঞ্জ থানায় মামলা ছিলো। জনা যায়, কমলগঞ্জ উপজেলার ধাতাইলগাঁও এলাকার জনৈক এক পিতা তার প্রতিবন্ধি মেয়ে (২৫) কে অভাবের কারণে রজত ধর এর বাড়ীতে বিগত ১০ মাস পূর্বে কাজে দেন। কিছুদিন পর রজত ধর প্রতিবন্ধি মেয়েটিকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এতে মেয়েটি সেখানে কাজে যাওয়া বন্ধ করলে কিছু দিন পর মেয়েটি তার শরীরে অস্বাভাবিকতা দেখতে পায়। এক পর্যায়ে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করলে ৬ মাসের অন্তঃসত্তা বলে জানা যায়। এই ঘটনায় রজত ধরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের হয়।
এক পর্যায়ে মামলা ও গ্রেফতার থেকে নিজেকে রক্ষা করতে ভারতে পালানোর চেষ্টা করে রজত ধর। কিন্তু শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলার আসামী রজত ধরের। র‌্যব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা তথ্যপ্রযোক্তির সাহায্যে সিমান্ত এলাকার চাতলাপুর বর্ডার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প অধিনায়ক সিনিয়র এএসপি বাসু দত্ত চাকমা প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!