Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

প্রবীণ সাংবাদিক আবুল কালাম জিলাকে শেষ বিদায়

রিপোটার : / ৪১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ মার্চ, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।। মৌলভীবাজার জেলার প্রবীণ সাংবাদিক আইনজীবী  ও রাজনীতিবিদ আবুল কালাম জিলাকে শ্রদ্ধায় ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ, জেলা পরিষদের চেয়ারম্যান,পৌর সভার মেয়র,সর্বস্তরের রাজনৈতিক,সামাজিক,সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,আইনজীবীগন ও সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের মানুষজন ।

বুধবার (৯ মার্চ ) দুপুর আড়া্ইটায় অ্যাম্বুলেন্সে করে তার কফিন মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মর্খে আনার পর কালো কাপড়ে ঘেরা একটি অস্থায়ী মঞ্চে রাখা হয়।সেখানে সাংবাদিকরা তার কফিনে শ্রদ্ধা জানান পুষ্পস্তবক দিয়ে।

আজ বুধবার বিকেল ৩টায় প্রেসক্লাব সম্মর্খে ওনার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। ২য় জানাজা ওনার নিজ বাড়ি কদমহাটা,বিনয়শ্রী গ্রামে বিকাল ৪ টার দিকে অনুষ্ঠিত হয়।পরে পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হয়।

আবুল কালাম জিলা তিনি দীর্ঘদিন দৈনিক খবর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তি জীবনে তিনি নির্লোভ,নিরংহকার এবং অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন। আবুল কালাম জিলার মৃত্যুর সংবাদে শহর ও জেলার আইনজীবী ও সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য আজ বুধবার ( ৯ মার্চ ) সকাল ৬টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাষ ত্যাগকরেন ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!