Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, আটক ১

রিপোটার : / ২৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জে এক বাক প্রতিবন্ধী যুবতীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ২দিন পর বিষয়টি প্রকাশ হওয়ায় ধর্ষণের সাথে জড়িত সন্দেহে রাশীদ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

নির্যাতিত যুবতী মৌলভীবাজার ২৫০ শষ্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করছে।

গত সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় ঘটলেও ২৩ ফেব্রুয়ারি বুধবার বিকালে মৌখিক অভিযোগে কমলগঞ্জ থানা পুলিশ ধর্ষণের সাথে জড়িত রাশিদ আলীকে বাড়ি থেকে আটক করেছে। আটক রশীদ আলী আদমপুরের বনগাঁও গ্রামের বারাম মিয়ার ছেলে।

  • পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বারাম মিয়া পুত্র রাশীদ আলী প্রতিদিন মতো কেওয়ালীঘাট এলাকার নিজ ক্ষেতে কাজ করছিল। তখন ওই এলাকায় ঘুরতে গিয়ে ছিল কেওয়ালীঘাট গ্রামের মৃত মোতালিব মিয়ার বাকপ্রতিবন্ধী যুবতী মেয়ে (২০)। একা পেয়ে রাশীদ মিয়া ফুসলিয়ে বাঁশ ঝাড়ের পাশে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে বিষয়টি প্রকাশ হয়। পরে রাশীদের পরিবারসহ স্থানীয় প্রভাশালী মহল বিষয়টি দেখে দিবে বলে সময়ক্ষেপন করে। বুধবার সকালে চিকিৎসার জন্য মৌলবীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে মেয়েটি। ধর্ষণের বিষয়ে বুধবার দুপুরে কমলগঞ্জ থানাকে মৌখিক অভিযোগ দিলে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক বিজয় দেবনাথের নেতৃত্বে কাঠ ব্যবসায়ী সেজে অভিযান চালিয় বনগাঁও গ্রামের নিজ বাড়িতে লুকিয়ে থাকা অভিযুক্ত রাশীদ আলী (৩৫)কে বিকালে আটক করেছে পুলিশ।
  • কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক বিজয় দেবনাথ, জানান, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় মৌখিক অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ধর্ষণকারীকে আটক করেছি। এ ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কমলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণের সাথে জড়িত রাশীদ আলীকে পুলিশ আটক করা হয়েছে। মেডিকেল রির্পোটের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!