Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী

তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা ও নাট্য উৎসব সমাপ্ত

রিপোটার : / ৫০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার কমলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম বারের মতো তিনদিন ব্যাপী অমর একুশে বইমেলা ও ক্ষুদ্র নৃ জাতিগোষ্ঠির নাট্য উৎসব বুধবার ২২ ফেব্রুয়ারি রাতে সমাপ্ত হয়েছে।

সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.

রফিকুর রহমান, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, জেলা পুস্তক প্রকাশক সমিতির সভাপতি জযবের আহমদ, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, উপজেলা লাইব্রেরী সমিতির সভাপতি মো: আনোয়ার হোসেন।

বইমেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ২০টি স্টল অংশ নেয়। এছাড়া কমলগঞ্জের প্রায় জন কবি লেখকের বই প্রদর্শনী করা হয়। মেলার ২য় দিন কবি ও লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বইমেলায় মাতৃছায়া লাইব্রেরী স্টলের স্বত্তাধিকারী নিরঞ্জন দেব জানান, প্রথমবারের মতো অনুষ্ঠিত বই মেলায় বেশ জমে উঠেছে। আশা করি এ ধারা আগামীতে অব্যাহত থাকবে। এ মেলাকে কেন্দ্র করে কবি-লেখকদের মিলনমেলা জমে উঠেছিল। বইমেলা আয়োজনের জন্য তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে উদীচী শিল্পীগোষ্ঠী, মণিপুরি ললিতকলা একাডেমি ও ধলাই খেলাঘর আসরের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।

উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বই মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!