Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

ব্যানার–পোস্টার অপসারণে মাঠে নেমেছেন নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী

রাজু দত্ত / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজয়ী হওয়ার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য  মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)

শনিবার দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর লালবাগ এলাকায় নিজ হাতে একটি ব্যানার খুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ স্থানীয় নেতাকর্মীরা।

নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, আমাদের এলাকা একটি পর্যটন নগরী। এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ঘুরতে আসেন। নির্বাচনের আগে আমরা যেসব ব্যানার ও পোস্টার লাগিয়েছিলাম, সেগুলো এখন সরিয়ে ফেলা আমাদের দায়িত্ব। তাই আমি নিজ হাতে অপসারণ কার্যক্রম শুরু করেছি।

তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার সব ব্যানার, বিলবোর্ড ও পোস্টার দ্রুত সরিয়ে ফেলুন এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অনেক দিনের স্বপ্ন শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে একটি দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা। এখানে আগত পর্যটকরা যেন বলতে পারেন—বাংলাদেশ সত্যিই সুন্দর। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। সবাই মিলে কাজ করলে এই এলাকা আরও সুন্দর হয়ে উঠবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!