Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল

রাজু দত্ত / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর পক্ষে কৃষকের সঙ্গে একযোগে নতুন ধান রোপণে অংশ নেন আদমপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবদাল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

ধানক্ষেতে নেমে কৃষকের পাশে দাঁড়িয়ে আবদাল হোসেন বলেন, “কৃষকই দেশের মেরুদণ্ড। আধুনিক কৃষি, ন্যায্য মূল্য এবং গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি কৃষক, শ্রমজীবী মানুষ ও উন্নয়নের প্রতিশ্রুতি।” তিনি আরও বলেন, “বাংলার ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”



এসময় কৃষক আব্দুল করিম বলেন, ‘নেতারা মাঠে এসে আমাদের সঙ্গে কাজ করায় আমরা অনুপ্রাণিত। ধানের শীষ কৃষকের কথা বলে।’ কর্মসূচি শেষে নেতাকর্মীরা এলাকায় গণসংযোগ চালান এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

স্থানীয় বিএনপি নেতা মো. কামাল উদ্দিন বলেন, ‘এ ধরনের মাঠঘেঁষা কর্মসূচি সাধারণ মানুষের সঙ্গে আমাদের দূরত্ব কমায়। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় অবশ্যম্ভাবী।” যুবদল নেতা ওয়াসিদ আহমদ জানান, ‘কৃষকের কষ্ট বোঝা নেতাই প্রকৃত নেতা—আজকের কর্মসূচি সেটাই দেখিয়েছে।’ ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী প্রচারণা। কৃষকের সঙ্গে ধান রোপণের মাধ্যমে আমরা প্রমাণ করেছি—ধানের শীষ মানেই কৃষকের পাশে থাকা। সর্বস্তরের নেতাকর্মীদের এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ।’ তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—ধানের শীষের বিজয় নিশ্চিত করে হাজী মুজিব ভাইকে সংসদে পাঠানো।’


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!