Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

নতুন মেরুকরণে মৌলভীবাজার–৪: প্রচারণায় প্রীতম দাস

রাজু দত্ত / ৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে। ১০ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী প্রীতম দাস তাঁর প্রতীক ‘শাপলার কলি’ নিয়ে জোরালো গণসংযোগে নেমেছেন। এতে করে এলাকাজুড়ে ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন উৎসাহ ও আলোচনার ঝড়।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রীতম দাস কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন হাট–বাজার, পাড়া–মহল্লা ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের কাছে তুলে ধরেন উন্নয়ন, টেকসই গণতন্ত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।

গণসংযোগকালে তিনি বলেন, “কমলগঞ্জ–শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হলেও দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। আমি চা শ্রমিক, খাসিয়া জনগোষ্ঠী, পর্যটন শিল্পের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, রাস্তাঘাট উন্নয়ন, হাওড়–টিলা সংরক্ষণ এবং স্কুল–কলেজের মানোন্নয়নে কাজ করতে চাই। বেকার যুবকদের কর্মসংস্থান ও শিক্ষিতদের চাকরির সুযোগ সৃষ্টি আমার অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। পর্যটন শিল্পকে বিকশিত করে এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোই আমার লক্ষ্য।”

এই গণসংযোগে এনসিপির পাশাপাশি জোটভুক্ত জেলা যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। স্লোগান, পোস্টার ও লিফলেটে মুখর হয়ে উঠেছে পুরো নির্বাচনী এলাকা।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রীতম দাসের সহজ–সরল জীবনযাপন, স্পষ্টবাদী অবস্থান এবং নতুন ধারার রাজনীতির আহ্বান তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে আশার সঞ্চার করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান এই জনসম্পৃক্ততা মৌলভীবাজার–৪ আসনের নির্বাচনী সমীকরণে ‘শাপলার কলি’ প্রতীককে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

উন্নয়ন ও অধিকারের প্রশ্নে এই গণসংযোগ শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে—এখন সেটিই দেখার অপেক্ষায় এলাকাবাসী।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!