Logo

মৌলভীবাজার-৪ আসনে চূড়ান্ত ৬ প্রার্থী: জোটের সিদ্ধান্তে জামায়াত প্রার্থী প্রত্যাহার

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

রাজু দত্ত ।।

চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে এ আসনে চূড়ান্তভাবে ৬ জন প্রার্থী ভোটের মাঠে থাকছেন।মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল স্বাক্ষরিত আদেশে সংশোধিত ফরম-৪ অনুযায়ী এই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।এর আগে এ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১০ দলীয় জোটের সিদ্ধান্তে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে চূড়ান্তভাবে ভোটের মাঠে থাকছেন ৬ জন প্রার্থী।

কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মাসুক মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত ঐক্যের স্বার্থে কেন্দ্রীয় নির্দেশে অ্যাডভোকেট আব্দুর রব প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

তিনি বলেন, “প্রার্থী হিসেবে তিনি অত্যন্ত যোগ্য ছিলেন এবং মাঠে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছিল।

তবে দলের বৃহত্তর স্বার্থে তিনি নিজেকে কোরবানি দিয়েছেন। এতে নেতাকর্মীরা ব্যথিত হলেও সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

”চূড়ান্তভাবে যারা লড়ছেন মৌলভীবাজার-৪ আসনেএকনজরে বৈধ ও চূড়ান্ত প্রার্থীরা হলেন—বাংলাদেশ

জাতীয়তাবাদী দল (বিএনপি): মো. মুজিবুর রহমান চৌধুরী জাতীয় পার্টি: মোহাম্মদ জরিফ হোসেনজাতীয় নাগরিক পার্টি (এনসিপি): প্রীতম দাশ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ): মো. আবুল হাসান,

বাংলাদেশ খেলাফত মজলিস: শেখ নূরে আলম হামিদীস্বতন্ত্র প্রার্থী: মো. মহসিন মিয়াজেলা রিটার্নিং কর্মকর্তা

জানান, প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।ভোটের হাওয়া কোন দিকে?শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ভোটারদের মধ্যে এখন থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। চা-বাগান, পাহাড় ও পর্যটননির্ভর এই জনপদে কে হবেন আগামী পাঁচ বছরের জনপ্রতিনিধি—তা নিয়েই চলছে আলোচনা।তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করবেন। সব মিলিয়ে মৌলভীবাজার-৪ আসনে ভোটের লড়াই যে বেশ উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে, তা বলাই যায়।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!