Logo

এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন

রাজু দত্ত / ১০৯ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটের এক যুগ পূর্তি উপলক্ষে শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাট প্রাঙ্গণে বাংলাদেশ মাইনোরিটি রাইটস এলায়েন্স (বিএমআরএ) টরেন্টো, কানাডার উদ্যোগে এবং মি. ডন ও মিস ভ্যালরির সৌজন্যে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশের সভাপতিত্বে ও শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি গোপাল বর্মা মনির সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শমশেরনগর এ.টি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী ঝুমা সেন, সমরেন্দ্র সেন শর্মা বাচ্চু, শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজিত পাল, অসীম সাহা, পরিতোষ পাল, লিলেন রায়, চা শ্রমিক নেতা শ্রীকান্ত কানু গোপাল, সীতারাম বীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!