Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

জানাক আয়োজিত চা-শ্রমিক সমাবেশে সারজিস

রিপোটার : / ৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক।।

জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন। এখন তাদের ব্যবসা-বাণিজ্য কমে গেছে। ভারত আবারও ব্যবসার জন্য তাদের জায়গা থেকে কথা বলছে। দেশ ও দেশের বাহির থেকে কেউ অন্যায় করলে আমরা মেনে নেব না।

রোববার ১২ জানুয়ারি বিকেল ৫ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা চা-বাগান মাঠে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত চা-শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চা শ্রমিকদের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, আগামীতে কেউ যদি সিন্ডিকেট ও চাঁদাবাজী করে আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করবেন। মনে রাখবেন যারা অন্যায় করছে তারা সংখ্যায় কম। আপনারা দাঁড়িয়ে গেলে শেখ হাসিনার মতো পালিয়ে যাবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার চোখ শুধু ঢাকা থেকে তার বাপের বাড়ী টুঙ্গীপাড়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল। দেশের অন্য কোথাও তার চোখ পড়েনি। চা-শিল্পেও শেখ পরিবারে ভাগ বসিয়েছে। চা-বাগানে কোন মদের পাট্টা থাকা উচিৎ নয় বলে উল্লেখ করে সেগুলো ভেঙ্গে গুড়িয়ে দিতে চা-শ্রমিকদের প্রতি অনুরোধ জানান।

চা-শ্রমিকদের অবহেলিত রেখে এ শিল্পের উন্নয়ন করা সম্ভব নয়। তাদের মুজুরি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও চাকুরী নিশ্চিত করা ও পাশাপাশি চা-শিল্পকে রক্ষায় ন্যাশনাল টি কোম্পানি (এন.টি.সি) সহ বন্ধ সকল চা-বাগান অবিলম্বে চালু রাখার দাবি জানান তিনি।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলাই ভ্যালীর সভাপতি ধনা বাউরির সভাপতিত্বে ও চা শ্রমিক আপন বোনার্জী রুদ্র ও ভিম্পল সিংহ ভোলার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ, কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা জ্যানি, আসাদুল্লাহ গালিব ও কুরমা চা বাগানের সহকারী ব্যবস্থাপক ইউসুফ খাঁন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চা শ্রমিক কন্যা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার, স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম, কুরমা চা বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাশী, চা শ্রমিক নারী নেত্রী গীতা কানু, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমিন সুলতানা সহ অন্যান্যরা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!