Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

কমলগঞ্জে কাল ভোটগ্রহণ :: সহিংসতার আশঙ্কা

রিপোটার : / ৩৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সহিংসতার আশংকার মধ্যেই ভোটগ্রহণ হবে কাল ৫ জানুয়ারি বুধবার।

নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক প্রার্থীরা। তাঁরা অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। তবে প্রশাসনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সর্ব্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে কমলগঞ্জ উপজেলার রহিমপুর, শমশেরনগর, আলীনগর, ইসলামপুর, মাধবপুরসহ কয়েকটি ইউনিয়নে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটেছে। প্রচারণার শেষ দিনেও বিভিন্ন ইউনিয়নে সহিংসতার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সারা উপজেলার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভোটগ্রহণের দিন সহিংসতা আরো ব্যাপক হতে পারে বলে ধারনা করছেন সাধারণ ভোটাররা।

উপজেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, সুষ্ঠ নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। এছাড়াও উপজেলা জুড়ে নির্বাচন সংশ্লিষ্ট ছাড়া সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলায় ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৬ জন প্রার্থী লড়ছেন। মোট ৯৫টি ভোট কেন্দ্রের মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৪০৫, অস্থায়ী ৩৯ অস্থায়ী ভোট কক্ষে ১ লাখ ৮৯ হাজার ৩৮। এর মধ্যে পুরুষ ভোট ৯১ হাজার ৪শত ১১ জন ও মহিলা ৮৯ হাজার ৫শত ২৫ জন ভোটার ভোট দেবেন।

এদিকে উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৩ জনের মাঝে আওয়ামী লীগের ৯জন, বিদ্রোহী ৫জন, বিএনপি সমর্থন ১১জন, স্বতন্ত্র ৭জন, বাংলাদেশ খেলাফত মজলিস ১জন ও ইসলামি আন্দোলন বাংলাদেশের ১ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটার যাতে ভোট দিতে পারেন এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবে বলে তিনি জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!