Logo

প্রেসক্লাব সভাপতির পুত্র শৈবালে‘র ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

Reporter Name / ৪২৫ Time View
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

রাজু দত্ত ।।

কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায় এর কনিষ্ট পুত্র শৈবাল রায় সৌরভ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। মৌলভীবাজারের কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত জেলার সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর ফলাফলে শৈবাল রায় সৌরভ মৌলভীবাজার জেলা পর্যায়ে মেধা বৃত্তির তালিকায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে ৫ম স্থান এবং কমলগঞ্জ উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে। সে কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। গতকাল ৩০শে ডিসেম্বর দুপুরে মৌলভীবাজারের একটি মিলনায়তনে আনুষ্টানিক ভাবে এই মেধাবৃত্তির ফলাফল ঘোষণা করেন কিশোর কন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার চেয়ারম্যান আব্দুস সামাদ। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সারা জেলায় মোট ৫ হাজার ৭ শত ৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

উক্ত বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হওয়ায় সে অনেক খুশী। তার এই কৃতিত্বের জন্য সে তার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সে ভবিষ্যতে যেনো এরকম ভালো ফলাফল করে যেতে পারে তার জন্য সকলের কাছে আশীর্বাদ ও দোয়া চেয়েছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!