Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

রিপোটার : / ৯৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

রাজু দত্ত।।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল ‘হৈরোল ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫’। উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এই পরীক্ষা সম্পন্ন হয়।এবারের মেধা বৃত্তি পরীক্ষাটি আধুনিক (বহুনির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রান্তের মোট ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এর মধ্যে চতুর্থ শ্রেণীর ১০৭ জন এবং পঞ্চম শ্রেণীর ৯৪ জনসহ সর্বমোট ২০১ জন পরীক্ষার্থী তাদের মেধার লড়াইয়ে অবতীর্ণ হয়।

শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং প্রাথমিক স্তর থেকেই পরীক্ষার ভীতি দূর করতে হৈরোল ফাউন্ডেশন নিয়মিত এ ধরনের শিক্ষা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অংশগ্রহণকারী একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ‘এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান ও যৌক্তিক চিন্তাভাবনায় দক্ষ করে তোলে।’

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষা অনুরাগীগণ। তারা হৈরোল ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘সরকারি বৃত্তির পাশাপাশি বেসরকারি পর্যায়ের এই মেধা যাচাই কার্যক্রম তৃণমূলের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে।’

ফাউন্ডেশনের প্রতিষ্টাতা কনথৌজম শিল্পী জানান, ‘শীঘ্রই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!