Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

রিপোটার : / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জে মোস্তাক আহমেদ লক্ষ টাকার প্রাইজমানি উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪-২০২৫ এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় ভানুগাছ রেলওয়ে মাঠে ঈমানস ফ্লীল্ট ও ম্যানেজমেন্ট এর সার্বিক সহযোগিতায় টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আরমান হোসেন দুলালের সভাপতিত্বে ও মো. আব্দুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামীম আকনজি, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির সহসভাপতি মুজিবুর রহমান রঞ্জু, বিএনপি নেতা মো: আবুল হোসেন, সমাজসেবক সফিকুল ইসলাম সুফি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল হোসেন ও ঈমানস ফ্লীল্ট ও ম্যানেজমেন্টের সিইও মাসুম আহমদ প্রমুখ। মাসব্যাপি খেলায় মোট ১৬টি দল আংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় ক্রিকেট প্লেয়ার্স, আদমপুর-কে পরাজিত করে ফ্রেন্ডস ক্লাব, কমলগঞ্জ ৩৮ রানে জয়লাভ করে। অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও ক্রীড়ামোদীসহ সহশ্রাধিক দর্শক উপভোগ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!