Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে “পাঙাল সাহিত্য” সংসদের অভিষেক অনুষ্ঠিত 

রিপোটার : / ৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

রাজু দত্ত।।

মৌলভীবাজারের কমলগঞ্জে এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে বসবাসরত একমাত্র মুসলিম নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মণিপুরী মুসলিম বা পাঙাল সম্প্রদায়ের মণিপুরী ও বাংলা সাহিত্য চর্চার প্লাটফর্ম পাঙাল সাহিত্য সংসদের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে বারো টায় আদমপুর তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সের হলরুমে সংগঠনের সভাপতি কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও  যুগ্ম সম্পাদক কবি হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ,বরেণ্য কবি ও লোকগবেষক ড.আবুল ফতেহ ফাত্তাহ। 

বাংলা ও মণিপুরী ভাষার কবি ও লেখকদের উপস্থিতিতে পাঙাল সাহিত্য সংসদের অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো,আব্দুল মজিদ চৌধুরী, লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ, ভারতের প্রখ্যাত লেখক ও গবেষক ড,আবুল খায়ের চৌধুরী, এডভোকেট এম এম আহমদ, সংগঠক ও সমাজকর্মী প্রকৌশলী মো, রেজাউল করিম, বাংলা একাডেমির ফেলো কবি এ,কে, শেরাম,লেখক গবেষক আহমদ সিরাজ, কবি ও লেখক আকমল হোসেন নিপু ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন। 

অনাড়ম্বর এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, স্মারক সংকলন ‘খোন্থোক” ও কবি রওশন আরা বাঁশীর  মণিপুরী ভাষায় লিখিত “নীংশিংবগী ঈথক ইপোম” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শুরুতে ভারত থেকে আগত প্রখ্যাত লেখক ও গবেষক ড,আবুল খায়ের চৌধুরী, এডভোকেট এম এম আহমদ, সংগঠক ও সমাজকর্মী প্রকৌশলী মো, রেজাউল করিম কে পাঙাল সাহিত্য সংসদের পক্ষ থেকে সন্মানানা স্মারক প্রদান করা হয়। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!