Logo

আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক দিবস পালন।

Reporter Name / ৪১২ Time View
Update : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জের আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক অনুশীলন মূল্যায়নের ফলাফল প্রকাশ ও অভিভাবক দিবস পালিত হয়েছে।

শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো: জুয়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিন, অধ্যক্ষ মমতা রানী সিনহা।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন প্রতিষ্ঠাতা সালাহ উদ্দিন। পরে শিক্ষকরা অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন। স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মমতা রানী সিনহা, অভিভাবক আলমগীর হোসেন, আসিফ নিয়াজ রনি, কাজী জেরিন আক্তার।

আলোচনা শেষে কৃতি শিক্ষার্থী মধ্যে মেডেল ও মার্কশীট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!