Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জে ৫৩ তম বিজয় দিবস উদযাপন

রিপোটার : / ৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারের কমলগঞ্জে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন পুষ্পার্পণ করে দিবসের কর্মসূচির শুরু হয়। ভোর সাড়ে ৭টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সৈয়দ ইফতেখার উদ্দিনের নেতৃত্বে ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধে, কামুদপুর মুক্তিযোদ্ধা কবরস্থান, দেওড়াছড়া চা বাগান বধ্যভূমি ও শমশেরনগর বধ্যভূমিতে পুষ্পার্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পর্যায়ে বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের) শুভ উদ্বোধন করা হয়। দুপুরে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও শিশুদের জন্য চিত্রাঙ্গণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সৈয়দ ইফতেখার উদ্দিন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার বিকেলে মাধবপুর শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে ললিতকলা একাডেমী অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মণিপুরি ললিতকলা একাডেমীর গবেষনা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি চারণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


এদিকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের আয়োজনে ৬ দিন ব্যাপী বিজয় উৎসব পালিত হয়েছে। সোমবার আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শেষ হয়েছে। বিজয় উৎসব উপলক্ষে ফুটবল, ক্রিকেট, সাঁতার, কাবাডি, হাস ধরা, ব্যাডমিন্টন, হাঁড়ি ভাঙা, তৈলাক্ত বাঁশ বেয়ে উপড়ে উঠাসহ বিভিন্ন খেলাধুলার পাশাপাশি নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, আমরা দীর্ঘদিন পর মহান বিজয় দিবস উপলক্ষে ৬ দিনের একটা বিজয় উৎসব পালন করেছি। এই উৎসব সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছেন। আমাদের এই উৎসব তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করে তুলবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!