Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

জুড়ীতে সন্ত্রাসী হামলায় উপজেলা প্রেসক্লাব সভাপতিসহ ৬ জন আহত

রিপোটার : / ৩৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের জুড়ীতে সন্ত্রাসী হামলায় উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলামসহ ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামে ঘটেছে। এ ঘটনায় জুড়ী থানায় মামলা হয়েছে।

ঘটনার অভিযোগ সূত্রে জানা যায়, চম্পকলতা গ্রামের আজমল আলীর সাথে কালিনগর গ্রামের লুকুছ-লতিফদের জায়গা নিয়ে বিরোধ চলছিল। সময় আজমল আলী, তার পুত্র সেলিম আহমদ ও নাঈম আহমদ প্রাইভেটকার যোগে বাজার থেকে বাড়ি যাবার সময় প্রতিপক্ষের বাড়ির পার্শ্বে কালভার্টের কাছে পূর্ব থেকে অপেক্ষমাণ প্রতিপক্ষ শিমুল, লুকুছ, রোমন, বদরুল, ইমন, লিমন, সায়মন, সুবল খা, গেন্দু মিয়াসহ কয়েকজন শশস্ত্র র্দুবৃত্ত পূর্বপরিকল্পিতভাবে তাদের গতিরোধ করে দা, লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আজমল আলীসহ তিন জন আহত হন। খবর পেয়ে আহতদের আত্মীয় জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সালমা বেগম ও সায়মন মিয়া এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের ওপরও হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তন্মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত আজমল আলীকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় নাঈম আহমদ বাদী হয়ে জুড়ী থানায় (মামলা নং-০১, তারিখ ০৯.১২.২৩) মামলা দায়ের করেন (ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪)। তবে এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করেও মামলার আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!