Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

৪ শত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোটার : / ৩৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে ৪শত শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর ) দুপুর ১২টায় উপজেলার শমশেরনগর চা বাগানের আদমটিলা এলাকায় শীতার্ত চা শ্রমিকদের মাঝে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়।
জানা যায়, সম্প্রতি ইউটিউবভিত্তিক চ্যানেল ইনফো হান্টার (ওহভড় ঐঁহঃবৎ)। তাদের ফেসবুক পেজে ও ভিডিওতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার স্কুল, বিদ্যুৎ ও সুপেয় পানির সমস্যা নিয়ে প্রচার করা হয়। এতে দেশ ও দেশের বাহিরে থাকা অনেক মানুষজন ভিডিও দেখে সাড়া দেয়। তখন সেসব মানুষজন আর্থিকভাবে সহযোগীতার হাত বাড়ানোর কথা জানান ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান সাথে। তিনি সেসব মানুষের সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে স্কুলের ব্যবস্থা, কালেঞ্জী খাসিয়া পুঞ্জিতে বিদ্যুৎ, পানির ব্যবস্থা ও রাজকান্দি ও উত্তর কানাইদেশী গ্রামে সুপেয় পানির সমস্যার অবসান ঘটে।
আরও জানা যায়, এসব ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে এগিয়ে আসেন লন্ডণ থেকে ইয়াসমিন নামে এক রেমিটেন্স যোদ্ধা। রোববার সেই রেমিটেন্স যোদ্ধার সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের ৪শত চা শ্রমিকদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করেন ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী আসাদুর রহমান হেলাল, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, সাজু মার্চিয়াং ও ব্যবসায়ী আবু হাসনাত স্বপন।
এ বিষয়ে ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান বলেন, ‘আমি যখন আমার ইউটিউব ও পেজে মানুষের দুর্ভোগের বিষয় আপলোড দিই, তখন লাখ লাখ মানুষ দেখে। আমি তাদের কষ্টের কথাগুলো তুলে ধরি সেসব ভিডিও এর মাধ্যমে। আমার ভিডিওগুলো যখন মানুষের নজরে আসে তখন তারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দেন। লন্ডণ থেকে ইয়াসমিন নামে এক বোনের মাধ্যমে ৪শত চা শ্রমিকদের শীতবস্ত্র ও কম্বল দিতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!