Logo

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ডেস্ক রিপোর্ট ।। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার ৯ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন এবং ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) মো: ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রস্তাবিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক আহমেদ, লেখক-গবেষক আহমদ সিরাজ, পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ, উপজেলা বিআরডিবির সভাপতি ছরোয়ার শোকরানা নান্না, প্রস্তাবিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহমদ শোকরানা, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা বাহার উদ্দিন, ছাত্র প্রতিনিধি আবেদ আহমেদ প্রমুখ।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!