Logo

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

Reporter Name / ৩১৭ Time View
Update : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সিলেট, নিরজ কুমার জয়সোয়াল শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরির্দশন করেছেন।

শুক্রবার দুপুরে সস্ত্রীক বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শনে আসেন।

এসময় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও পরিচালক স্বপন দেব সজল ভারতীয় সহকারী হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে থাকা বিভিন্ন বন্যপ্রাণীগুলো পরিদর্শন করান। ডেপুটি হাই কমিশনার বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃক বন্যপ্রাণী রক্ষায় বিভিন্ন অবদানের বিষয়ে অবগত হন।

সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সোয়াল বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসা এবং বন্যপ্রাণী রক্ষায় অবদান রাখায় সিতেশ রঞ্জন দেবের ভূয়সী প্রশংসা করেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!