Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ২২ মাসের শিশু উদ্ধার

Reporter Name / ৫২৫ Time View
Update : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। প্রবাসীর বন্ধু সেজে বাড়িতে আসে দুই যুবক। সমাদরে খাওয়া দাওয়া শেষে ২২ মাসের শিশুকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে ওই শিশুকে উদ্ধার করেছে।

এক নারীকে বিয়ে করতে রাজি না হওয়ায় আক্রুশ মেটাতে এ অপহরণের ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কেশর পাড়া গ্রামের জাবেদ আহমেদের বাড়িতে।

রাজনগর থানা পুলিশ শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাবেদ আহমেদের ছেলে শিশু আহমদ সাইফ রাজকে(২২ মাস) ওসমানি নগর থানার তাজপুরের রুকনপুর গ্রাম থেকে উদ্ধার করে।

পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ডিসেম্বর) দুপুরে কেশর পাড়া গ্রামের জাবেদ আহমেদের বাড়িতে সাদা রংঙেগর প্রাইভেট কার নিয়ে দুই যুবক আসেন। তারা জাবেদের ওমান প্রবাসী ভাই জাহেলের প্রবাসী বন্ধু পরিচয় দেয়। এ সময় জাবেদের পরিবার তাদের আদর সমাদর করে। দুপুর বেলা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন। বিকেল ৩ টার দিকে জাহেলের ভাতিজা জাবেদের ছেলেকে কোলে নিয়ে বাড়ির বাহিরে গিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। 

এরপর জাবেদ মিয়া ৯৯৯  এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ অভিযানে নেমে যায়। ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই নারীসহ শিশু সাইফকে উদ্ধার করা হয়।

জাবেদ আহমেদের মা সুফিয়ারা বেগম বলেন, আমার ছোট ছেলে জহিরের সাথে অভিযুক্ত রুহেনার মোবাইল ফোনে সম্পর্ক হয়। রুহেনা জহিরকে বিয়ের প্রস্তাব দেয়। এ প্রস্তাবে আমার ছেলে জহির রাজি না হওয়ায় রুহিনা অপহরণের ঘটনা ঘটিয়েছে। পুলিশ রুহেনা ও তার বোনকে আটক করেছে।

এ ব্যপারে আমরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি। অপহরণকারী দুই যুবক আমার ওমান প্রবাসী ছেলের বন্ধু সেজে বাড়িতে এসে ছিল।

রাজনগর থানার ওসি তদন্ত ফরিদ আহমদ বলেন, আমরা খবর পেয়ে ব্যাপক অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে টেকনোলজি ব্যবহার করে অপহরণ হওয়া শিশুকে উদ্ধার করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই নারীকে আটক করা হয়েছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!