Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

শ্রীমঙ্গলে কিশোর রহিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name / ২৭৭ Time View
Update : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুইলপুর গ্রামের ১৫ বছরের কিশোর আব্দুর রহিমের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (২ডিসেম্বর)  বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচাউন বাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ২৮ মৌজার কয়েকশ’ মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন,  বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব লিটন আহমেদ সাজু,  নিহত আব্দুর রহিমের পিতা  আব্বিয়া মিয়া, বড় ভাই সবুজ মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিগণ বক্তব্য রাখেন। 

তারা বলেন, কারা আব্দুর রহিমকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখলো  আমরা জানি না। এ ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও হত্যাকারীরা গ্রেফতার করা যায়নি। এর কয়েক দিন পূর্বে এই ইউনিয়নের একটি রাবার বাগানে এক মাদ্রাসা ছাত্রীর লাশ পাওয়া গেলেও আজো খুনিরা ধরা পরেনি। তারা অবিলম্বে কিশোর আব্দুর রহিমের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানান।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর রাতে কিশোর আব্দুর রহিম (১৫) পাঁচাউন  বাজার থেকে নিখোঁজ হয় এবং পরদিন ২৮ নভেম্বর সকালে একটি ধান ক্ষেতে তার হাত বাধা লাশ পাওয়া যায়।

কয়েকদিনের ব্যবধানে এই ইউনিয়নে এক মাদ্রাসা ছাত্রী ও এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশীদ তালুকদার

জানান, হত্যাকারীদের সনাক্তকরণে পুলিশ সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই আসামীদের সনাক্ত করে তাদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান। 


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!