Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৪ অনুষ্ঠিত

রিপোটার : / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জের আদমপুরে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের সমাজ সেবামূক সংগঠন অয়েকপম ফাউন্ডেশনের মেধাবৃত্তি ২০২৪ অনুষ্ঠিত হয়ছে। পরীক্ষায় ৯টি কিন্ডার গার্টেন স্কুল ও ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণিতে মোট ৪৪ টি স্কুলের মোট ৩৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

শনিবার ৩০ নভেম্বর সকাল ১১ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জের আদমপুরের অয়েকপম ফাউন্ডেশন একটি সমাজসেবামূলক কাজে জড়িত থাকলেও গত ৪ বছর ধরে সংগঠনটি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা চালু করে। প্রথমে উপজেলার বিভিন্ন কেজি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা চালু করেছিল। কমলগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষর্থীদের আগ্রহে ২০২২ সাল থেকে কেজি স্কুলেল বাহিরে গিয়ে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অয়েকপম মেধাবৃত্তি চালু করে।

অয়েকপম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অয়েকপম অঞ্জু বলেন, ‘উপজেলার সকল স্কুলের আগ্রহে দ্বিতীয় বছর থেকে তারা উন্মুক্ত করে এ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এবার তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৯টি কেজি স্কুল ও ৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৫২ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তিতে অংশগ্রহণ করে। সকাল ১১ টায় পরীক্ষা শুরু করে বেলা ১টা ৩০ মিনিটে সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম অতিথি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরদির্শন করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক শান্ত কুমার সিংহ বলেন, ‘সংগঠনটি মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের একটি সমাজ সেবামূলক হলেও উপজেলার শিক্ষার মান বৃদ্ধিতে সকল স্কুলর শিক্ষার্থীদের অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।’


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!