Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

রিপোটার : / ৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, প্রতিবন্ধী এবং অত্যন্ত দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে ২৫টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর সকালে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ইটারনেল গিভিং এর সহযোগিতায় টিউবওয়েল বিতরণ পূর্ব আলোচনা সভায় কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আহসান কবির চৌধুরী (রিপন)। কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সালমান আলী, সাবেক কাউন্সিলর শাকিল আহমদ, ব্যাংকার জাকির হোসেন, ইউপি সদস্য তোফাজ্জল করিম চৌধুরী শ্যামল, সিদ্দিকুর রহমান চৌধুরী, সোহেল চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, লিটন দত্ত। এসময় টিউবওয়েল বিতরণকারী শিক্ষানুরাগী পরিবারের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আহসান কবির চৌধুরী (রিপন) বলেন, আমাদের পরিবার সবসময় এলাকার মানুষের পাশে আছে এবং থাকবে। বড় ভাই হাসান চৌধুরী বৃহত্তর সিলেট ও লন্ডনে শিক্ষানুরাগী ও চারিটেবল সমাজকর্মী হিসেবে পরিচিত। করোনা, বন্যা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরিবারের পক্ষ থেকে ত্রাণ, খাদ্য, বাড়ি নির্মাণ, ঔষধ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হলো। তিনি আরও জানান, টিউবওয়েল বসানো, পরিবহন এবং আশপাশের স্থান পাকাকরণ সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে।

দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে টিউবওয়েল হস্তান্তরের মাধ্যমে তাদের নিরাপদ পানি প্রাপ্তি নিশ্চিত হবে বলে প্রত্যাশা করে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে এ ধরনের দাতব্য উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আহসান কবির চৌধুরী (রিপন) এবং তার পরিবারের এমন মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!