Logo

কমলগঞ্জে ৩ দিনব্যাপী মধু চাষীদের প্রশিক্ষণ উদ্বোধন

Reporter Name / ৫৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।  মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ দিনব্যাপী মধু চাষীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। মৌ-বক্স স্থাপনের মাধ্যমে ডাল ও তেল জাতীয় ফসল এবং আম, লিচু ইত্যাদি পরাগায়নের হার বৃদ্ধির মাধ্যমে ফসল বৃদ্ধি বিষয়ক ৩দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা পরিষদ। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় কৃষি ও সেচ বিষয়ক কমিটি, কমলগঞ্জ এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত রায়, কমলগঞ্জ ক্ষুদ্র ও কুঠির শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি, লেখক-গবেষক আহমদ সিরাজ, অধ্যাপক শাহাজান মানিক, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাইকার উপজেলা ফ্যাসিলেটর মুজিবুর রহমান। কর্মলাশায় অর্ধশত মধু চাষী অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় মধু চাষের বিশাল সম্ভাবনা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ খাকে বেকারত্ব দুরীকরণসহ প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে আর আর্থিকভাবে সাবলম্বী হয়ে উঠবে বিপুল সংখ্যক লোক। কমলগঞ্জের মধুচাষীদের আরও দক্ষ করে গড়তে এ উপজেলায় মধু চাষ প্রশিক্ষণ কেন্দ্র করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ইতিমধ্যে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!