Logo

চা বাগানে চলমান সংকট নিরসনের দাবি হাজী মুজিবের

Reporter Name / ৯৮ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

ন্যাশনাল টি কোম্পানির লিমিটেড (এনটিসিএল) এর মালিকানাধিন চা বাগানের সকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ সরকারি ভাবে শ্রমিকদের খাদ্য ও অর্থ সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

শনিবার ১৬ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএরপির একটি প্যাডে লিখিত বক্তব্যে শ্রমিকদের বেতন পরিশোধের দাবি জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

তিনি বলেন, ন্যাশনাল টি কোম্পানির ফাঁড়িসহ ১৯টি চা বাগানের শ্রমিকরা অতিব কষ্টে দিনযাপন করছেন। এর মধ্যে কমলগঞ্জ উপজেলায় ৮টি চা বাগান রয়েছে। ওই এলাকায় ন্যাশনাল কোম্পানির অর্ধেকের বেশি শ্রমিক রয়েছে। এসব বাগানে প্রায় ২৫দিন ধরে কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে চায়ের মৌসুম চলছে। এমতা অবস্থায় বাগান বন্ধ থাকায় বাগান মালিক, শ্রমিক ও সরকারের ক্ষতি হচ্ছ। তিনি দ্রুত শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান করে বন্ধ থাকা বাগানগুলো সচল করার জোর দাবি জানিয়েছেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!