Logo
সংবাদ শিরোনাম :
সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর

সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময়

রিপোটার : / ২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী বমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

রোববার ৯ নভেম্বর দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আসহাবুজ্জামান ইসলাম শাওনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিদ রায়, এম, এ, ওয়াহিদ রুলু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, মো. আব্দুল আহাদ, সালাউদ্দিন শুভ, জালাল চৌধুরী প্রমুখ।

শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী বমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, মুুক্ত গণমাধ্যমের ভূমিকায় অটুট রেখে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। জনগণই ক্ষমতার প্রকৃত মালিক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত। এই লক্ষ্য অর্জনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে সত্য তুলে ধরেন, তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে। তিনি আরও বলেন, আমাদের রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এটি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। উন্নয়ন ও কর্মসংস্থানের ভারসাম্য ফিরিয়ে আনাই আমার অঙ্গীকার।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!