Logo
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু বিএমইটির বৃত্তি পেল কমলগঞ্জের মনিপুরী মুসলিম শিক্ষার্থীরা

মনিপুরী নৃত্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও নৃত্যানুষ্টান

Reporter Name / ৭২৭ Time View
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মনিপুরী নৃত্য দিবস -২০২১ উদযাপন উপলক্ষ্যে ২দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে আজ শেষদিনে কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারাস্থ মনিপুরী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যা ৭ টায় মনিপুরী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহের সভাপতিত্বে অনুষ্টিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজওয়ানা ইয়াসমিন সুমি । সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান চৌধুরী । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত সদস্য, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবু বিশ্বজিৎ রায় । সাংবাদিক
নির্মল এস পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনিপুরী সমাজ কল্যাণ পরিষদের সম্পাদক বাবু কমলাকান্ত সিংহ এবং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সদস্য বাবু রুপেন্দ্র কুমার সিংহ । অতিথিদের ফুলের তোড়া দিয়ে ও উত্তরী পরিয়ে বরণ শেষে উপস্থিত অতিথিদের হাতে সম্মাননা শুভেচ্ছা স্মারক তুলে দেন কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ মনিপুরী সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তাবৃন্দ । অনুষ্টানে উপস্থিত সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের ঘন্টাব্যাপী মন্ত্রমুগ্ধ করে রাখে মনিপুরী নৃত্যশিল্পীদের সুনিপুন নৃত্যাভিনয় ।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!