Logo

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ২৩১ Time View
Update : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৬টি পৃথক কেন্দ্রে এক যোগে বাংলাদেশ মণিপুরি ছাত্র সমিতি (বামছাস) মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ (প্রাইমারি ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা) অনুষ্ঠিত হয়েছে। ৩রা নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত মোট ৫টি বিষয়ে পরীক্ষায় প্রাথমিক পর্যায়ের পঞ্চম শ্রেণী ও মাধ্যমিক পর্যায়ে অষ্টম শ্রেণীর দেড় শতাধিক শিক্ষার্থীর অংশ নেয়।

পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত সিংহ, বামছাস কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা নবকুমার সিংহ, শ্যামবাবু সিংহ, হকতিয়ারখোলা মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা (অবঃ) প্রাথমিক শিক্ষিকা বৃন্দা রাণী সিনহা, হৈরোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কনথৌজম শিল্পী প্রমুখ।

পরীক্ষা কেন্দ্র গুলো হলো সিলেট সদরের মির্জাজাঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আবাদগাঁও, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর, শ্রীমঙ্গল উপজেলার রামনগর, জুড়ি উপজেলার ছোট ধামাই, কুলাউড়া উপজেলার কর্মধার ভান্ডারীগাঁও কেন্দ্রে  মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় রয়েছে। আগামি ৪৫ দিনের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।

জানা যায়, ঐতিহ্যবাহী মণিপুরী ছাত্র সংগঠন ‘বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি(বামছাস) ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর ১৯৯১ সালে প্রাথমিকের পঞ্চম শ্রেণী ও ১৯৯৫ সাল থেকে মাধ্যমিকের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা ‘প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা’ প্রশংসার সঙ্গে পরিচালনা করে আসছে। বিভাগের ছয়টি কেন্দ্রে একযোগে সফল ভাবে মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনায় করায় বামছাস কেন্দ্রীয় কমিটির সভাপতি বিকি সিংহ, সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক অসেম সত্যজিৎ, উপদেষ্টা এল নন্দলাল এবং বিশিষ্ট নাট্যজন ও উপদেষ্টা এম. উত্তম সিংহ রতন, বামছাস কমলগঞ্জ শাখা কমিটির সভাপতি ঙাঙবম শিল্পী, সাধারণ সম্পাদক তাখেলম্বম শিমুল সিংহ, সাংগঠনিক সম্পাদক লাইময়ুম জয়া শর্মা, বিশ্বজিত সিংহ, মনিকা দেবী, অনন্যা শর্মা, অনুপম সিংহ সহ অন্যান্য শাখা কমিটির নেতৃবৃন্দ, যারা স্কলারশিপ পরীক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা প্রদান করেছেন তাঁদের প্রত্যেককে বামছাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!