Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

কুলাউড়ায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

Reporter Name / ৭১১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কুলাউড়া উপ‌জেলার পৃথিমপাশার রবিরবাজারে ট্রাক চাপায় তানভীর হোসেন কাওসার (১৩) নামে বাইসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা দেড়টায় দি‌কে পূর্ব রবিরবাজারে ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা‌টি ঘটে। নিহত কাওসার পৃথিমপাশা ইউনিয়নের উত্তর বুধপাশা গ্রামের মো. জহির আলীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে কাওসার বাইসাইকেলযোগে রবিরবাজার থেকে বাড়ি ফিরছিল। পূর্ব রবিরবাজার পৃথিমাপাশা ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাকের পেছনের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় কাওসার।

স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং কুলাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার এবং পুলিশ ট্রাকটি (মৌলভীবাজার- ড ১১ ০৫২০) থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার এএসআই পরিমল চন্দ্র দাস বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!