Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

সিলেট-আখাউড়া রেলপথে ১৩টি “ডেড স্টপ” মহাঝুঁকিতে চলছে রেল যোগাযোগ ।

Reporter Name / ১৬৬ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

সিলেট-আখাউড়া রেলপথের দৈর্ঘ্য ১৭৯ কিলোমিটার। জরাজীর্ণ হয়ে পড়া এ সেকশনে রয়েছে ১৩টি মহাঝুঁকিপূর্ণ সেতু, রেলওয়ের ভাষায় যার নাম ‘ডেড স্টপ’। ডেড স্টপ মানেই সেখানে সব ধরনের ট্রেন দাঁড়াবে। ডেড স্টপ ছাড়াও পুরো রেলপথই ত্রুটিপূর্ণ। এছাড়া সিলেট-আখাউড়া রেল সেকশনের অর্ধশতাধিক অরক্ষিত রেলক্রসিং পরিণত হয়েছে ভয়াবহ মৃত্যুফাঁদে। এসব অরক্ষিত রেলক্রসিং দিয়ে প্রতিদিনই পারাপার হচ্ছে অসংখ্য পথচারী ও যানবাহন।

২০১৫ সাল থেকে এখন পর্যন্ত এ রুটে সিলেটের শিববাড়ী, ফেঞ্চুগঞ্জের ইলাশপুর, মাইজগাঁও, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া স্কুল চৌমোহনা ও বরমচাল রেলক্রসিংয়ে বেশ কয়েকটি বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানিসহ অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করলেও টনক নড়েনি রেলওয়ে কর্তৃপবাংলাদেশ রেলওয়ের সিলেট অঞ্চল সূত্রে জানা গেছে, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা তাদের অধীন। এ অঞ্চলে অনুমোদনহীন রেলক্রসিং রয়েছে ৫৬টি। এ তিন জেলায় অনুমোদিত রেলক্রসিং ১৯টি। এর মধ্যে সাতটিতে গেটম্যান থাকলেও বাকি ১২টি লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর ও মৌলভীবাজারের কুলাউড়ায় কুলাউড়া-বড়লেখা রেলক্রসিংয়ে ছয়জন গেটম্যান দায়িত্ব পালন করছে। সচেতন মহল ও সংশ্লিষ্টদের মতে, আইন অমান্য করে রেললাইনে চলাফেরা, লেভেল ক্রসিং ও রেলসেতু পারাপার এবং গেটম্যান ছাড়া লেভেল ক্রসিংয়ের কারণে এসব দুর্ঘটনা ঘটছে। আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, সমস্যাগুলো সমাধানে সীমিত জনবল ও লজিস্টিক সাপোর্ট নিয়েও তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিলেট আখাউড়া রেল রুটে অর্ধশতাধিক অবৈধ রেলক্রসিং গড়ে উঠেছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে ৩০টিরও বেশি। অধিক ঝুঁকিপূর্ণ রেলক্রসিংগুলোর মধ্যে শিববাড়ী, ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন রেলক্রসিং, ফেঞ্চুগঞ্জ কুলাউড়া সড়কের বরমচাল রেলক্রসিং, ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের রেলক্রসিং অন্যতম। এসব ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে অসংখ্য দুর্ঘটনা ঘটলেও সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

বাংলাদেশ রেলওয়ে সিলেট অঞ্চলের প্রকৌশলী আশরাফুল আলম খান গনমাধ্যমকে জানান, অবৈধ ক্রসিংগুলো বন্ধে ২০০৯ সালে মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়। রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী-২-এর পক্ষ থেকে দেশের সবক’টি অবৈধ রেলক্রসিং বাতিল করতে রেল মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। পরবর্তী সময়ে রেল সচিবালয় থেকে জেলা প্রশাসকের কাছে নির্দেশ আসে নিরাপত্তার স্বার্থে অবৈধ রেলক্রসিংগুলোতে স্থানীয়ভাবে গেটম্যান নিয়োগের। স্থানীয় জনপ্রতিনিধিরা দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!