Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

Reporter Name / ২২৩ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় সুশেন্দ্র দেবনাথ (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। আজ শনিবার (২১অক্টোবর) সকাল সাড়ে ৭টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুশেন্দ্র দেবনাথের বাড়ি কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে। সে ওই এলাকার মৃত পরেশ দেবনাথ এর ছেলে।

পুলিশ জানায়, সুশেন্দ্র দেবনাথ হবিগঞ্জের বাহুবল যাবার পথে এ দুর্ঘটনায় পড়েন। আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় চক্রবর্তী।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!