Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

রিপোটার : / ২৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

রাজু দত্ত, কমলকন্ঠ ডেস্ক ।। ” বিনিয়োগে অগ্রাধিকার -কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ ৩০ সেপ্টেম্বর ( রোজ শনিবার ) মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ । দিবসটি উদযাপন উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর যৌথ উদ্যোগে কমলগঞ্জ সদর কিশোর- কিশোরী ক্লাবে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অুনষ্টানের আয়োজন করা হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদারের সঞ্চালনায়,উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, মনিপুরি সমাজ কল্যান সমিতির সভাপতি বীরমুক্তিয়োদ্ধা আনন্দ মোহন সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সোলেমান হোসেন ভুট্রো ও কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেরে ইপি আই কর্মকর্তা মোঃ আশরাফুল আলম প্রমুখ।

শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোর কিশোরী ক্লাবের সদস্যা তৃষ্ণা সিনহা।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিহির সিংহ, নৃত্য শিক্ষক মনিরাজ সিংহ, জেন্ডার প্রমোটর ইয়াছিন আহমেদ, রুমানা বেগম, আবৃত্তি শিক্ষক রাজু দত্ত প্রমুখ। আলোচনা সভা শেষে কমলগঞ্জ সদর কিশোর কিশোরী ক্লাবের সদস্যদেরকে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে নৃত্য প্রশিক্ষন প্রদান করায় নৃত্য শিক্ষক মনিরাজ সিংহ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কিশোর কিশোরী ক্লাবের বিদায়ী সদস্যদের মাঝে সনদ ও নবাগত সদস্যদের মাঝে আইডি কার্ড প্রদান শেষে  কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহনে অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্টানে উপস্থিত সকল শিক্ষার্থীর মধ্যে  কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি করে গাছের চারা বিতরন করা হয় ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!