Logo

টি এস এস কুলাউড়া উপজেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্টান সম্পন্ন

Reporter Name / ১০৪০ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। শঙ্খ ধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে কুলাউড়া মাগুরাস্থ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়ে তরুন সনাতনী সংঘ (টিএসএস) এর ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। শ্রীমদ্ভগবত গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা সনাতন সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন দিনের ছুটির জন্য জোর দাবি জানান বক্তারা। আলোচনা শেষে পূর্ণাঙ্গ কমিটির সদস্যগণের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার সাথে সাথে কমিটির সকল নের্তৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট প্রীতম দত্ত সজীব । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ পিংকু মোহন দাস উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি এস এস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট শ্রী প্রীতম দত্ত সজীব , প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টি এস এস মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি শ্রী গৌরাপদ রায় রাজু ও সাধারণ সম্পাদক শ্রী জগদীশ দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী অরুন কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক নির্মাল্য মিত্র সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত টি এস এস এর সকল নেতৃবৃন্দ ও কুলাউড়া উপজেলার সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!