Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

কমলগঞ্জে গুড নেইবারস্ কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name / ১৪৫ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১২শ  পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার ২১ সেপ্টেম্বর বিকালে কমলগঞ্জের আদমপুরের নয়াপত্তন এলকার গুড নেইবারস্ কার্যালয়ের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম,সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি এম, সাদিক আল শাফিন, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।

অনুষ্ঠানে গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা।

নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক বিপুল রেমা জানান,‘বন্যায় এ পর্যন্ত গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি কর্তৃক ১২শত ৭৫ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত আছে।’

এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ, মেডিকেল ক্যাম্প, ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!