Logo

উৎসবমূখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে- জেলা প্রশাসক

Reporter Name / ৭৬ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেছেন এবারের দুর্গাপূজা অন্যান্য বছরের তুলনায় উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে, এ বিষয়ে জেলা প্রশাসন থেকে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করা হবে।

শনিবার ২১ সেপ্টেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের প্রধানদের উদ্দেশ্যে বলেন কোন ধরনের অনিয়ম দুর্ণীতি সহ্য করা হবেনা, দায়ীত্ব পালনকে এবাদত ও সেবা মনে করে কাজ করতে হবে। জেলা প্রশাসক তার বক্তব্যের শুরুতে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতার রোহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।

এসময় জেলা প্রশাসক আরও বলেন, নদী, খাল দখল, কোন শিক্ষা প্রতিষ্ঠান দখল অথবা সরকারী কোন সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত মত বিনিময় সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।পরে উপজেলা কৃষি অধীদপ্তরের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতীর সবজ্বীর বীজ বিতরণ করেন জেলা প্রশসক ইসরাইল হোসেন।এসময়


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!