Logo

খাসিয়া পুঞ্জির শিশু শিক্ষা কেন্দ্রের অর্থ সহায়তা বিতরণ

Reporter Name / ৮১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নাহার ১,ও ২, ৬নং হোসনাবাদ, লাংলিয়াছড়া খাসিয়া পুঞ্জির শিশু শিক্ষা কেন্দ্রের (প্রাথমিক বিদ্যালয়) আসবাবপত্র সরবরাহ ও মেরামত কাজ বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় নগদ অর্থ সহায়তা বিতরণী অনুষ্ঠানে উপজেলার ৪টি পুঞ্জির স্কুল ঘরের জন্য প্রতিটি ১ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা পুঞ্জি মান্রী (পুঞ্জি প্রধান) দের হাতে তুলে দেন উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!