Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ

Reporter Name / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বন্যা পরবর্তী গৃহ পুণর্বাসনের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৩ টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে ও ২০ জন কৃষককে ধানের চারা কেনার জন্য নগদ অর্থ সহায়তা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেএফএস এন্ড ফ্রেন্ডস যুক্তরাষ্ট্র, ইতালি ও যুক্তরাজ্যে বসবাসকারী পতনঊষার ইউুিনয়নের প্রবাসীদের অর্থায়নে পতনঊষারে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদে এ নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
উসমানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপুল আলীর সভাপতিত্বে ও মাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজসেবক রিপন দত্ত বিমল, আফসার খান প্রমুখ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের ২৩ টি পরিবারকে গৃহ পুণর্বসনের লক্ষ্যে নগদ ৫ হাজার টাকা করে ১ লাখ ১৫ হাজার ও ২০ জন কৃষককে ধানের চারা কেনার জন্য নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী পতনঊষার ইউনিয়নের প্রবাসীদের অর্থায়নে আরও ৮টি পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!