Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

বাংলাদেশের অবহেলিত কৃষক ও কৃষির উন্নয়ন অত্যাবশ্যক—ড. আবেদ চৌধুরী

রিপোটার : / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও কৃষি ও কৃষকের কোন উন্নয়ন হচ্ছে না। এখনও দেশের শতকরা প্রায় ৮০ ভাগ কৃষক হলে কৃষকরা আজও অবহেলিত। দেশের উন্নয়ন তরান্বিত করতে হলে এ দেশের কৃষক ও কৃষি উন্নয়ন অত্যাবশ্যক। শনিবার (৭ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মবশ্বির আলী বালক উচ্চবিদ্যালয়ে এক কৃষক সমাবেশে এ কথাগুলো বলেন ধান গবেষক বিশিষ্ট জিন বিজ্ঞানী অষ্ট্রেলিয়ার প্রবাসী ড. আবেদ চৌধুরী।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশিষ্ট লেখক, গবেষক ও কৃষক বন্ধু আহমদ সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার।

সমাবেশে এসেই ড. আবেদ চৌধুরী উপস্থিত ২০০ জন কৃষকের সাথে খুবই আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। এসময় ড. আবেদ চৌধুরী বলেন- আমি শুরু থেকেই ধানের গবেষণা করছি। কিভাবে উচ্চ ফলনশীন ধান উদ্ভাবন করা যায়, খরা ও বন্যা উপযোগী ধান চাষ করা যায়। সেই ভাবনায় কাজ করি। বর্তমান বিরুপ আবহাওয়ায় ধান চাষ করা নিয়ে আমি (তিনি) এক ফলনে ৫ বার ধান উৎপাদন করতে গিয়ে পঞ্চব্রীহি ধান করেছেন। তা হলে একবার রোপনে সারা বছরে ৫ বার পলন হবে।

তিনি মনে করেন, কৃষকদের ক্ষমতায়ন প্রয়োজন। কৃষির ফলনের মূল্য বার্ষিক ৩০ বিলিয়ন ডলার। যেখানে গার্মেন্টস থেকে আসে ৪০ বিলিয়ন ও রেমিট্যান্স আসে ২০ বিলিয়ন ডলার। কিন্তু এই বিশাল কৃষি খাতের কৃষকরা অবহেলিত। বর্তমান সরকারের উপদেষ্টা মন্ডলীতে কৃষকদের প্রতিনিধি নেই। উপদেষ্টামন্ডলীর কেউ কৃষকদের সাথে সাক্ষাৎ বা তাদের অধিকার বা উন্নয়নের কোন কথা বলেননি। দেশের মোট জনসংখ্যার ৭০ ভাগ গ্রামে থাকে, তারা কৃষি নির্ভর।সুতরাং কৃষি তথা কৃষকের উন্নয়ন করতে হবে। নতুন দেশে, নতুন উদ্যোমে এই ভাবনা ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, সংক্ষিপ্ত সফরে দেশে আসলে গ্রামের কৃষকদের নিয়ে কাজ করতে চান। তার অংশ হিসেবে আজ আলীনগর ইউনিয়নের মবশ্বির আলী বালক উচ্চবিদ্যালয়ে কৃষক সমাবেশে যোগ দিলেন। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন যখনই তারা ডাকবে তখনই তাদের মাঝে ছুটে আসবেন।

আয়োজকরা ছলিমগঞ্জ গ্রামে (আলীনগর ইউনিয়ন, কমলগঞ্জ) ড. আবেদ চৌধুরী কর্তৃক উদ্ভাবিত পঞ্চব্রীহি ধানের প্রদর্শনী প্লট তৈরীর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন, যাতে স্থানীয় কৃষকরা এই নতুন জাতের ধানের জাত ও চাষপদ্ধতির সাথে হাতে-কলমে জ্ঞান লাভ করতে পারে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!