Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর ব্যানার–পোস্টার অপসারণে মাঠে নেমেছেন নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী আধিপত্য বিস্তারের মহড়ায় আদমপুর বিএনপি‘র দুই গ্রুপ :: পরিস্থিতি নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে পুলিশ।। মুজিবুর রহমান চৌধুরীর জয়ে কমলগঞ্জে দোয়া মাহফিল, শান্তি ও উন্নয়ন কামনা

জুড়ীতে পৃথকপৃথক ঘটনায় ২জনের আত্মহত্যা!

রিপোটার : / ৮০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের জুড়ীতে মায়ের সাথে অভিমান করে পুত্র বিষপানে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাটি শনিবার সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুরে ঘটেছে।

জানা যায়, ময়না মিয়ার পুত্র রায়হান মিয়া (২০) গৌরীপুর গ্রামে মায়ের সাথে নানার বাড়ীতে থেকে নির্মাণ শ্রমিকের কাজ করত। শনিবার বিকেলে বিভিন্ন কারণে মা তাকে বকাঝকা করেন।

এতে মায়ের সাথে অভিমান করে সন্ধ্যায় বাড়ির পাশেই কীটনাশক পান করে। গুরুতর অবস্থায় রাত সাড়ে ৮টায় তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জুড়ী থানার পুলিশ হাসপাতাল থেকে লাশ এনে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করে। জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে আগেরদিন শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের সিরাই মিয়া নামে ৬০ বছরের এক বৃদ্ধ পারিবারিক অশান্তিতে বিষপানে আত্মহত্যা করেন বলে এলাকাবাসী জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!