Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

মণিপুরী সাহিত্য-সংস্কৃতি বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোটার : / ৭৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মণিপুরী ইতিহাস-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনলাইন রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) কমলগঞ্জ, আদমপুরস্থ মণিপুরী কালচারাল কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশি মনিপুরী প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবের ইতিহাস জানার আগ্রহ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে “মীতৈ স্কলার অব বিডি ফেসবুক গ্রুপ” এ অনলাইন রচনা প্রতিযোগিতা আয়োজন করে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শান্ত কুমার সিংহ, আশোক অঙোমচা। উপস্থিত ছিলেন “মীতৈ স্কলার অব বিডি ফেসবুক গ্রুপ”-এর এডমিন অরূপ ক্ষেত্রিময়ুম, কেএইচ প্রমেশ্বর মীতৈ, অশোক সিংহ, হিজম সুশীল প্রমুখ।

তিনটি গ্রুপে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ‘এ’ বিভাগে ( ৫ম থেকে ৮ম শ্রেণি) বিজয়ীরা হলেন- নবনীতা সিনহা, নিখিল সিংহ ও খাগেম্বা অঙোমচা। উক্ত বিভাগে রচনার বিষয় ছিল ‘বাংলাদেশের মণিপুরীদের বর্ষব্যাপি উৎসব/ বাংলাদেশে মণিপুরীদের বসতিস্থাপন এবং বসতি এলাকা সমুহ’।

‘বি’ বিভাগে ( নবম হতে দ্বাদশ শ্রেণি) বিজয়ীরা হলেন, নিরুপমা শর্মা রশ্মি ও ওয়ারেপপম চনু নিংথীবি। এ বিভাগের রচনার বিষয় ছিল- মণিপুরী ভাষা:বাংলাদেশ প্রেক্ষিত। আর ‘সি’ গ্রুপের বিষয় ছিল- ‘অপার সম্ভাবনার মণিপুরী শিল্প-সংস্কৃতি’। এ গ্রুপে বিজয়ী হলেন সুজানা থৌনাউজম।

রচনা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বপালন করেন, মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বিশিষ্ট লেখক-গবেষক এ কে শেরাম এবং মনিপুরী কালচারাল কমপ্লেক্স, বাংলাদেশের সদস্য সচিব মাইস্নাম রাজেশ।
প্রতিযোগিতাকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে অংশ্রগহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!