Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু

২০০ পরিবারকে পূজা উদযাপন পরিষদের খাদ্য সহায়তা

Reporter Name / ১১৬ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কমলগঞ্জ উপজেলার ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা (চাল, ডাল, তেল, আলু, লবণ প্রভৃতি) বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে উপজেলার ৯টি ইউনিয়নে শনিবার দিনভর এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, অতিসম্প্রতি মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানের ব্যয় সংকোচন করে এবার কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক প্রত্যুষ ধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা নির্মল সিংহ পলাশ, মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ পাল, আলীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, ইসলামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার সিংহ, মাধবপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার নুনিয়া প্রমুখ।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!